চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এসব তথ্য জানান।